1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র নবীনবরণ ও সংবর্ধনা প্রদান (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৫২ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র উদ্যোগে এইচএসসি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১১ টায় জেলা বার লাইব্রেরি মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ছাত্র নেতা খালেদা আক্তার।

শেফালী আক্তার লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এড. শফিকুল ইসলাম, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা মুক্তা বাড়ৈ , জেলা বাসদ এর সদস্য সচিব এড. মাসুদ আহমেদ, সদস্য সাজেদুক ইসলাম সেলিম, জুনায়েদ ইসলাম, সাবেক ছাত্র নেতা শাহিন আহমেদ, ছাত্রফ্রন্ট গুরুদয়াল কলেজ শাখার সদস্য সচিব ছাত্র নেতা জহিরুল ইসলাম সুমন প্রমূখ।

বক্তাগন বই, খাতা, কাগজ, কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানোর আন্দোলন ও শিক্ষা রক্ষার আন্দোলনসহ সকল নৈতিক ও যৌক্তিক আন্দোলন বেগবান করতে ছাত্র সমাজের প্রতি আহবান জানান । অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো