1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে আবারও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইকবাল হোসেন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার পড়েছে

ইমন মাহমুদ লিটন,ভৈরব থেকেঃ

ভৈরবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ৬ষ্ট বারের মত সভাপতি নির্বাচিত হলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন।

বুধবার (২২মার্চ) সকাল সাড়ে ১১টায় সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় মোঃ ইকবাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম।

অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন মোছাদ্দেক আহমেদ, মামুন মিয়া,মিলন মিয়া,সেলিম মিয়া,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নিলুফা বেগম।

৬ষ্ট বারের মত নবনির্বাচিত সভাপতি ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন বলেন,বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন। মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাবো।
পাশাপাশি শিক্ষার্থীরা কখন কোথায় যাচ্ছে, নিয়মিত ক্লাস আসছেন কি না,শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো