1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নিকলীর আবাসিক হোটেলে তরুণীর মৃত্যু, আটক ২ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে তামান্না (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা সদরের হাওর প্যারাডাইজ নামক আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তরুণীর স্বামী পরিচয় দেওয়া হুমায়ুন (২৯) ও শাকিল (৩৫) নামে অন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত তামান্না কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুরের অহিদ মিয়া মেয়ে। আটক হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলা আচমিতা এলাকায় এবং আটককৃত শাকিলের বাড়ি একই উপজেলার করগাও ইউপির বুনা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলীর হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন। বুধবার বেলা ১১টার দিকে তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হুমায়ুন।

এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ তামান্নার মরদেহ উদ্ধার করে হুমায়ুনকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. তনুশ্রী সাহা বলেন, ওই তরুণীকে বেলা ১১টা দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বামী পরিচয়ে হুমায়ুন নামে একজন লোক তাকে নিয়ে আসেন। সঙ্গে আরেকজন ছিলেন, তবে তিনি হোটেল কর্তৃপক্ষের কিনা বলতে পারছি না।

তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছে। তার গলায় কালো দাগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। নিহত তামান্নার পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে এ বিষয়ে কথা বলতে হাওর প্যারাডাইজ আবাসিক হোটেল কর্তৃপক্ষকে ফোন করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো