নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত্রি সোয়া ১০ টায় ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জ থানার সাতারপুর পশ্চিমপাড়া এলাকায় মো. রাসেল (২১) কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।
ধৃত মো. রাসেল (২১) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারপুর পশ্চিমপাড়া এলাকার মো. বাবুলের ছেলে।
৬ জুলাই তারিখে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে বিবাদীর নিজ হাতে বের করে দেওয়া ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি সোয়া ১০ টায় জব্দ করেন।
গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে করিমগঞ্জ থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।