1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে ১২ লাখ টাকার নকল ও ভেজাল ঔষধ জব্দ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৪১ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ১২লাখ টাকার নকল ও ভেজাল ঔষধ জব্দ করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন।

আজ রোববার (৯ জুলাই) দুপুরে শহরের ভৈরব বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন ও কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দের নেতৃত্বে গ্রীণ ফার্মেসীতে অভিযান চালিয়ে
সরকার নিষিদ্ধ ৩ হাজার ৭শ ৪০ বক্স ঔষধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে ওইসব ভেজাল ও নকল ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ১২ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন ভূমি অফিসের নাজির সালেক রহমানসহ ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, ঔষধ মানুষের জীবন রক্ষা করে আবার কিছু ভেজাল ঔষধ মানুষের জীবন ধ্বংস করে। তাই সরকার নিষিদ্ধ ঔষধ বিক্রি করায় একটি ফার্মেসীর ঔষধ জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ বলেন, সারাদেশে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সরকার নিষিদ্ধ ভেজাল, নকল ও মেয়াদোর্ত্তীণ ঔষধ অপসারণে গ্রীণ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ ৪০ বক্স ঔষধ জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো