1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) রাত সোয়া একটায় ৬ (ছয়)
কেজি গাঁজাসহ পাকুন্দিয়া থানার পুটিয়া বটতলা বাজার মোড় এলাকায় মো. আরমান হোসেন (২১) কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করে।

আটক মো. আরমান হোসেন (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মহেশপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে গ্রেফতার করে নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ০০.১৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মো. আরমান হোসেন (২১) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। ধৃত মো. আরমান হোসেন (২১) এর এহেন কর্মে বিভিন্ন স্কুল- কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো