1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের হোসেনপুরে জোড়া খুনের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে সীমানায় গাছ রোপনকে কেন্দ্র করে চাচা ও চাচাত ভাইদের হাতে মাহমুদ হাসান ওরফে আলমগীর (৩০) ও নাদিরা (২১) সহোদর ভাই-বোন নিসংসভাবে খুন হয়। গুরুতর আহত আরো তিন জন ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (১৬ জুলাই) কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ নিম্নোক্ত তথ্য জানান।

পুলিশ সুপার জানায়,গত ১২ জুলাই বুধবার বিকালে মামলার প্রধান আসামী মো: আব্দুল কাদির গাছ রোপন করে। পরের দিন ১৩ জুলাই বিবাদী অবশিষ্ট চারাগাছ রোপন করতে গিয়ে দেখে পূর্বের রোপনকৃত চারাগাছ উপরিয়ে ফেলছে। তখন আব্দুল কাদিরের পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষকে গালাগাল করলে এক পর্যায়ে হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয় গত ১৪ জুলাই মোহাম্মদ আবদুল কাদির (৪৪) কে প্রধান আসামী করে নাদিরার বাবা সামসুল ইসলাম হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৪।

এ ঘটনায় শনিবার ১৫ জুলাই মো: ইমরানকে লালমনির হাট জেলার কালিগঞ্জ এলাকা ও আরমান মিয়া এবং হত্যাকান্ডের সাথে জড়িত শিশুসহ ৩ জনকে করিমগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের কর্মকর্তা এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো