1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাত সোয়া ১০ টায় ২ (দুই) কেজি গাঁজাসহ কুলিয়ারচর থানার ছয়সূতি বাজার এলাকায় মো. শান্ত মিয়া ওরপে চাশতু মিয়া (৪৫) ও মো. জামাল (৪৪) দ্বয়কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. শান্ত মিয়া চাশতু মিয়া (৪৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতি এলাকার মৃত সমুর উদ্দিনের ছেলে এবং ধৃত মো. জামাল (৪৪) একই এলাকার মো. ছমুর উদ্দিনের ছেলে।

২১ জুলাই জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ২২.১৫ ঘটিকায় জব্দ করেন।

গ্রেফতারকৃত বিবাদীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পস্পর যোগসাজসে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচর থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো