1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে ৩৮ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৪ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :

অভিনব কায়দায় ব্যাটারী চালিত রিক্সায় মাদক পাচারের সময় ৩৮ কেজি গাঁজাসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে ভৈরব শহরের ভৈরবপুর উত্তরপাড়া শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের সামনে বিশেষ অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভৈরব ক্যাম্পের সদস্যরা।

এসময় একটি ব্যাটারী চালিত রিক্সা (বিভাটেক) তল্লাশি করে খাকি কসটেপে মোড়ানো ২কেজি ওজনের ১৯ প্যাকেটে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও পাচারে ব্যবহৃত রিক্সা জব্দসহ এক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারী মো: রুবেল (৪৫)। সে ময়মনসিংহ ফুলপুর উপজেলার মালিজিকান্দা গ্রামের আঃ বারেকের ছেলে। বর্তমানে ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামে বসবাস করেন।

আজ বুধবার বেলা ১২টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: আক্কাছ আলী। তিনি জানান, মাদকের চালানটি ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে সংগ্রহ করে ভৈরবের কালিকাপ্রসাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিতে অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে থাকে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো