1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামে শিক্ষকদের দ্বন্ধে উকিল নোটিশ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৩২৬ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের সাংগঠনিক দ্বন্দ্বে ৭ শিক্ষক নেতাকে উকিল নোটিশ পাঠিয়েছে (বাসপ্রাবিশিস) অষ্টগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।

সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (বাপ্রাবিশিস) ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (বাসপ্রাবিশিস) অষ্টগ্রামে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব বাঁধে।

উকিল নোটিশ সুত্র জানায়, ২০১১সালে আদালতের এক রায়ে বাপ্রাবিশিস কেন্দ্রীয়ভাবে বিলুপ্ত করে; বাসপ্রাবিশিস’র অধীনে নোটারী পাবলিকের মাধ্যমে দুই সমিতি একিভুত হয়। কিন্তু, সম্প্রতি অষ্টগ্রামে কয়েকজন শিক্ষক নেতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে ‘বাপ্রাবিশিস’র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন শুরু করে।

এতে, শিক্ষকদের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা তৈরি, সরকারি চাকুরী বিধিমালা পরিপন্থি এবং শিক্ষকদের মর্যাদাক্ষুন্ন হওয়ার অভিযোগে, বাসপ্রাবিশিস’র অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, বাপ্রাবিশিস’র অষ্টগ্রামের ৭শিক্ষক নেতা, প্রধান শিক্ষক জীবন ময় শীল, প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকার, শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক বিকাশ চন্দ্র দাস, প্রধান শিক্ষক মসুদুল ইসলাম রানা, শিক্ষক আলাউদ্দিনকে তাদের সমিতির কার্যক্রম বন্ধে ডাক যোগে আইনী চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষক নেতা মোঃ আতিকুর রহমান বলেন, আইন ও শিক্ষকদের সম্মান রক্ষায় আইনী চিঠি দিয়েছি। তাদের সাংগঠনিক কার্যক্রমে শিক্ষক সমাজে বিঙ্খৃলা ও অনৈক্য সৃষ্টি করছে। তাই,আইনি মাধ্যমে চিঠি দিয়েছি তা বন্ধ করতে, আশা করি তাদের শুভবুদ্ধি উদয় হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো