1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

মৌজা ভিত্তিক আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ডের নামকরণের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছে আকবর নগর গ্রামবাসী।

আজ মঙ্গলবার (২২আগষ্ট) দুপুর ১২টায় গ্রামবাসির উদ্যোগে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের আকবরনগর বাজার সরকারি মৌজা অনুযায়ী আকবরনগর নামে পূর্ব থেকেই ছিল। বাজারের তিনদিক দিয়ে আকবরনগর বাজার। সবকিছু আকবরনগর নামেই। সরকার থেকেও আকবরনগর নামেই বাজারের ও বাসস্ট্যান্ডের নামকরন সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু আমাদের পাশ্ববর্তী গ্রাম মিরারচরের লোকজন তাদের গ্রামের নামে বাজার ও বাসস্ট্যান্ড নামকরন করার জন্য প্রায় সময় আমাদের সাথে ঝগড়া করে আসছে। আমাদের দোকানপাট ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আমাদের একটাই দাবি আমাদের মৌজা অনুযায়ী আমাদের বাজার ও বাসস্ট্যান্ড আকবরনগর নামেই যেন থাকে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো