1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়েছে

মোঃছাবির উদ্দীন রাজু,ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি দুর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করে। জব্দ করা জিনিসের মধ্যে রয়েছে ৮০ হাজার ৬০০ পিস কিটকেট চকলেট, ১০৪৪ পিস ভাটিকা হেয়ার ওয়েল, ১০৪৪ পিস ডাবর টুথপেস্ট, ৪৪৬ পিছ জুনিয়র হরলিক্স, ১৬২০ পিছ ফিয়ামা সাবান, ৩৬০ পিছ অলিভ অয়েল, ৪৮ পিস পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ৬০ পিস জনসন বেবি হেয়ার অয়েল, ৭২০ পিছ জনসন বেবি সেম্পু, ৪,৩২০ পিছ নবরতœ হেয়ার অয়েল, ৯৬০ পিছ ডাবর আমলা হেয়ার অয়েল, ১৩ হাজার ৬৩২ পিছ ডাব সাবান, ৫২৮ পিস সেভেন অয়েল হেয়ার অয়েল, ৫২৮ পিস বোরো প্লাস ক্রিম, ৬০ পিছ নবরতœ হেয়ার অয়েল, ১১ হাজার ৫২০ পিছ কাবেরী মেহেদী, ১১ হাজার ৫২০ পিছ মিনি প্যাক সেম্পু, ৭৫০ পিছ এলোভেরা জেল, একটি বড় ট্রাক ও তিনটি পুরাতন স্মার্ট ফোন। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানকালে গ্রেফতার করা হয় দুজনকে। তারা হলেন সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে ফজলু মিয়া (২৬) ও সুনামগঞ্জ জেলা সদরের ওয়েজখালী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মামুন মিয়া (১৯)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনীসামগ্রী এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী ভৈরব থানায় একটি মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো