1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে আজকের দর্পন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে আজকের দর্পন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় আনোয়ারা মার্কেটের তৃতীয় তলায় প্রগতি কার্যালয়ে অনুষ্ঠিত আজকের দর্পনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মাসুমা আক্তার।

আজকের দর্পন’র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন এর সার্বিক ব্যবস্থাপনায় ও কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি সুবীর বসাক,কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট’র সভাপতি ও ডেইলী মর্ণিং গ্লোরী’র জেলা প্রতিনিধি ফাইজুল হক গোলাপ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর টাইমস’র সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, আউচ সংবাদ সম্পাদক এফ এম আব্বাস উদ্দীন, কবি ও সাহিত্যিক সাদেক আহমেদ,দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক শামসুল আলম শাহীন।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি মোঃ আবুল কাসেম, সাপ্তাহিক সবুজ’র ষ্টাফ রিপোর্টার সাইদুর রহমান, দৈনিক একুশে বাণী ‘র জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, দৈনিক বিশ্ব মানচিত্র’র জেলা প্রতিনিধি মাসুদ মিয়া,আউচ সংবাদ’ নির্বাহী সম্পাদক সুরমা আক্তার সুমি, দৈনিক বাংলাদেশ সমাচারের কিশোরগঞ্জ প্রতিনিধি তানজিল হাসান, দৈনিক বিজয় বাংলাদেশ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আজকের দর্পন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।আলোচনা শেষে কেক কেটে আজকের দর্পন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো