1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৫০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও অষ্টগ্রাম হাবেলির পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সড়ক দুর্ঘটনায় আহত।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সিএনজি যোগে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কিশোরগঞ্জ জেলাখানা মোড়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা দিলে তিনি আহত হন। এসময়, তার সঙ্গী জুয়েল মিয়া ও সিএনজি চালক আক্তার মিয়াও আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে,গুরুত্বর আহত সিএনজি চালককে আক্তার হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আহতের খবরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ছুটে যান জেলা যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদল ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় চেয়ারম্যানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদসহ নানা শ্রেণি পেশার মানুষ।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু হাওর টাইমস’কে জানান, আমি সুস্থ্য আছি। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার ঢাকা বার্ডেম যাচ্ছি। ইউএনও মহোদয়সহ সকলকে কৃতজ্ঞতা জানাই, যারা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। আহত সিএনজি চালক ও আমার জন্য, ইউনিয়নবাসী ও ভক্তবৃন্দের দোয়া চাই।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো