1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আইন পেশায় ফিরলেন পুরোনো মন্ত্রিসভার সদস্য সুপ্রিমকোর্টের তিন আইনজীবী

  • প্রকাশের সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে বাদ পড়েছেন পুরোনো মন্ত্রিসভার সদস্য সুপ্রিমকোর্টের তিন আইনজীবী।

দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন শেষে আইনজীবীদের পরিচিত পোশাকে সুপ্রিমকোর্টে মামলা পরিচালনার জন্য ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। তারা হলেন, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী।

রোববার থেকে তারা আবার সুপ্রিমকোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন।  এদিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। এসময় তাদের সঙ্গে দেখা করতে আসেন সহকর্মী আইনজীবীরা।
 
আইন পেশায় ফেরা নিয়ে মন্ত্রীরা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এখন তারা দায়িত্বে নেই, তবে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেকদের। 

সাবেক তিন মন্ত্রী বলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভালো লাগছে।

এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো