1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

আজকের তাজা সংবাদ শাহজালালে বিমানের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

  • প্রকাশের সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার পড়েছে
Newsঅনলাইন ডেস্ক :-


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকায়িত ও পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১১৬গ্রাম।যার মোট ওজন ৪কেজি ৬৪০গ্রাম।

সোমবার দুপুর সাড়ের ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং BG128 এর টয়লেট থেকে স্বর্ণবার গুলো উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাগণ।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়,আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং BG128(আকাশবীণা)বিমানটিতে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে-এমন গোপন তথ্য আসে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নিকট।এই প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের দিকনির্দেশনায় উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি দল ১০নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়।

পরে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিমানের ভিতরে প্রবেশ করে।এ সময় প্রাপ্ত তথ্যানুযায়ী বিমানের টয়লেট থেকে বিশেষভাবে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।যার মোট ওজন ৪ কেজি ৬৪০গ্রাম।আটককৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক প্রায় ৩কোটি ২৫লাখ টাকা।

এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪এবং দি কাস্টমস এক্ট ১৯৬৯এর বিধান অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো