1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

আজ বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, শিক্ষাবিদ, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র শোকসভা

  • প্রকাশের সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক, দেশবরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত গুণীজন, বিশ্ববরেণ্য বৌদ্ধ-মনীষী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে শোকসভা আজ ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, বিকেল ৪টায়, নগরীর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ড বিকিরণ প্রসাদ বড়ুয়া শোক সভা কমিটি চট্টগ্রাম আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
প্রধান আলোচক আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা আব্দুল করিম, সিমনী গ্রুপের কর্ণধার ও দৈনিক আনন্দ বার্তার উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত।

আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জন।

উক্ত নাগরিক শোকসভায় সকলকে এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়ক রতন বড়ুয়া বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো