1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইটনায় জন্মভিটায় শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রমের শাহাদাৎ বার্ষিকী পালিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় বীরমুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রম’র ৫২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের ছিলনি গ্রামে এ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সামাজিক সংগঠন ‘বীর বিক্রম শহীদ সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ।

শহীদ সিরাজুল ইসলাম বীরবিক্রমের মামাতো ভাই আজমান মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, প্রাবন্ধিক ও সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা রওশন আলী রুশো।

১৯৭১সালে ৮ আগষ্ট দেশের উত্তর- পূর্বাঞ্চলীয় জনপদ সুনামগঞ্জের সাচনা নদীবন্দর পাক হানাদারদের হাত থেকে দখল মুক্ত করতে গিয়ে পাক-বাহিনীর সাথে রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে তিনি শাহাদাৎ বরণ। শহীদ হওয়ার ৭দিন আগে পিতাকে উদ্দেশ্যে লেখা, বিরল সাহসিকতা, দৃঢ় দেশপ্রেম, কঠিন মনোবল ও নানা পরামর্শপূর্ণ চিঠি, নিয়ে বক্তারা আলোচনা করেন।

সাংবাদিক রাকিবুল হাসান রোকেল সঞ্চালিত আলোচনা সভায় বক্তব্য দেন, হাজী লোকমান ভূইয়া (লিচু মাদবর), নিয়ামুল কবীর পলাশ, এমরান মিয়া, শহীদ সিরাজুল ইসলামের ভাগিনা লুৎফর রহমান মাছুম প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো