1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইটনায় নিখোঁজের দুদিন পর নদী থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়েছে

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের দুদিন পর নদীতে ভাসমান অবস্থায় এক মোটরযান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রায়টুটী ইউনিয়নের গজারিয়া গ্রামের পাশে বরণী নদী থেকে শনিবার বেলা ১১ টার দিকে ওমর ফারুক ওরফে তারা মিয়ার (৩০) নামে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি রায়টুটী ইউনিয়নের কানলা গ্রামের মেনু মিয়ার ছেলে। ভাড়ায় মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

রায়টুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবু মিল্কী জানান, বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন তারা মিয়া। সর্বশেষ এশার নামাজের পরেও স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হয়েছে তার। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে সেটি বন্ধ পান। পরদিন সকালে কানলা সেতুতে পরিত্যক্ত অবস্থায় তার মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।
আজ শনিবার সকাল ১১ টার দিকে গজারিয়া গ্রামের পাশে বরণী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা উপজেলার বাদলা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মরদেহ দুদিন আগের হওয়ায় অনেকটা ফুলে গেছে। ফলে কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোন কিছু ধারণা করা যাচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো