1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এইমাত্র পাওয়া সংবাদ এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ যেদিন যে পরীক্ষা দেখুন

  • প্রকাশের সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৫সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রবিবার(৩১জুলাই)পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা।

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য-আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে।তাই ১৫সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়, যা চলবে আগামী ১অক্টোবর পর্যন্ত।অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০থেকে ১৫অক্টোবরের মধ্যে।

১৫সেপ্টেম্বর বাংলা(আবশ্যিক)প্রথম পত্র,সহজ বাংলা প্রথম পত্র,১৭সেপ্টেম্বর বাংলা(আব্যশিক)দ্বিতীয় পত্র,সহজ বাংলা দ্বিতীয় পত্র,১৯সেপ্টেম্বর ইংরেজি(আবশ্যিক)প্রথম পত্র,পরদিন ২০সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২সেপ্টেম্বর গণিত,২৪সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান(তত্ত্বীয়),কৃষি শিক্ষা,সংগীত,আরবি, সংস্কৃত,পালি,শারীরিক শিক্ষা ও ক্রীড়া,চারু ও কারুকলা (তত্ত্বীয়),২৬সেপ্টেম্বর রসায়ন(তত্ত্বীয়)পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ,পরদিন ২৭সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ,২৮সেপ্টেম্বর জীববিজ্ঞান(তত্ত্বীয়)ও অর্থনীতি,২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়)পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না।এমসিকিউ পরীক্ষার সময় ২০মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০মিনিট।

পরীক্ষাকেন্দ্রে ৩০মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।তবে সিলেট,সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।এতে এসএসসি ও সমমানের প্রায় ২০লাখ ২২হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এসএসসি পরীক্ষার রুটিন দেখতে ক্লিক করুন ডাউনলোড লেখায় :- ডাউনলোড

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো