1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এইমাত্র পাওয়া সংবাদ ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় জামিনে বের হয়ে একই নারীকে ফের ধর্ষণ করেছে

  • প্রকাশের সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৯৮ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় জামিনে বের হয়ে একই নারীকে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।রবিবার গভীর রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া বাজার এলাকার রোকেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সোমবার রাতে ধর্ষণের শিকার ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত যুবক রুবেলকে আসামি করে শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী নারী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়,প্রেমের সম্পর্কের জেরে গত ১৮জুন সন্ধ্যায় বিয়ের কথা বলে কৌশলে স্থানীয় এক বাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে মুদি ব্যবসায়ী রুবেল।ঘটনাটি স্থানীয়রা দেখে ফেলে এবং তাকে হাতেনাতে ধরে ফেলে।স্থানীয়দের ধড়পাকড়ের মুখে রুবেল ভিকটিমকে স্ত্রী বলে দাবি করে এবং ঘটনাস্থল থেকে সরে গিয়ে গা-ঢাকা দেয়।পরে ওই নারী ২৪জুন রাতে রুবেলকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে।অভিযুক্ত রুবেল ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আগের দায়ের করা মামলা তুলে নিতে ওই নারীকে হুমকি দিয়ে আসছিলেন।কিন্তু ধর্ষণের শিকার ওই নারী রাজি না হওয়ায় রবিবার রাতে বসতঘরে ঢুকে দ্বিতীয় দফা রুবেল তাকে ধর্ষণ করে।গভীর রাতে ঘরের মধ্যে আটক রেখে ওই নারীকে মারধর করে রক্তাক্ত জখম করে।ঘটনার পরপরই স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান,অভিযুক্ত রুবেল আগের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।ফের ওই নারীকে ধর্ষণ করা হয়েছে-এমন অভিযোগ তুলে ভিকটিম নারী বাদী হয়ে সোমবার রাতে একটি লিখিত অভিযোগ করেছেন।মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো