1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

এইমাত্র পাওয়া সংবাদ পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে

  • প্রকাশের সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৩৯ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


পররাষ্ট্রমন্ত্রী ড:এ কে আব্দুল মোমেনকে ৪৮ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ডাকযোগে এই নোটিশ পাঠান অ্যাডভোকেট মো:এরশাদ হোসেন রাশেদ।

গত ১৮আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটি বক্তব্য নিয়ে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

‘আমি ভারতে গিয়ে বলেছি,শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার,আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি,পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃতি দিয়ে ওই নোটিশে বলা হয়েছে,এমন বক্তব্য সংবিধানবিরোধী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী,এ দেশের সকল ক্ষমতার উৎস কেবল এ দেশের জনগণ।

এতে আরও বলা হয়,পত্রপ্রাপ্তির ৪৮ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে বলা হয়,মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ হয়েছে আপনার। পাশাপাশি এটা বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত,তথা সার্বভৌমত্বের ওপর আঘাত।এ অবস্থায় পদে থাকার বৈধতা হারিয়েছেন আপনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো