1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

এই ইতিহাস ভুলে যাবো আজ-আমি কি তেমনই সন্তান! – এমপি লিপি (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২২৪ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি দেখে বলেন, এই ইতহিাস ভুলে যাবো আজ আমি কি তেমনই সন্তান ? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, যার জন্ম না হলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচো করে দাঁড়াতে পারতাম না।

শুক্রবার(৭ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যেখানে সবচেয়ে নিরাপদ স্থান জেলখানা সেইখানে আমার বাবাসহ চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারণ তারা বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেন নাই। এটাই ছিল তাঁদের অপরাধ।
তিনি আরো বলেন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙ্গালী জাতির শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের পাকিস্থানীরা হত্যা করেছিল। যাতে বাঙ্গালী জাতীকে শেষ করে দিতে পারে। এখন আমাদের দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাত ধরেই অনেক দূর এগিয়েছে। আজ আমরা বিশ্বের দরবারে মাথা উঁচো করে দাঁড়াতে পারি।
কিশোরগঞ্জ জেলার শিক্ষক সমিতির সভাপতি মো. আফাজুর রহমান খান’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন পপি লাইব্রেরীর স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা এবং রামচন্দ্রপুর কলেজের অধ্যাপক আবদুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেযারম্যান মামুন আল মাসুদ খাঁন। মতবিনিময় সভায় জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো