1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ৬ কোটি টাকা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩০৭ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খুলে ২৩ বস্তা অর্থাৎ ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা পাওয়া গেছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে প্রায় সাড়ে ১৩ ঘণ্টায় ২০০ জন এই টাকা গণনার কাজ শেষ করেন।

এর আগে চলতি বছরের ৬ মে সর্বশেষ দানবাক্সের টাকা গণনা করে তৎকালীন সর্বোচ্চ ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া গিয়েছিল।

শনিবার সকালে দানসিন্দুক খুলে এবার ২৩ বস্তা টাকা পাওয়া যায়। দানসিন্দুকে বাংলাদেশি টাকা ছাড়াও প্রাপ্ত ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত ও দিনার সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের হিসাব এখনো করা হয়নি।

এবার দানবাক্স খোলা হয়েছে ৩ মাস ১৩ দিন পর। এর আগেরবার ৩ মাস ৬ দিন পর খোলা হয়েছিল।

টাকা গণনার দায়িত্বে থাকা রুপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যাবস্থাপক রফিকুল ইসলাম প্রাপ্ত টাকার পরিমাণ নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়।

দানসিন্দুক থেকে টাকা খুলে প্রথমে ২৩টি বড় বস্তায় বস্তায় টাকা ভরা হয়। এরপরই টাকা গণনার কাজ শুরু হয়। সারাদিন শেষে রাত ৯টা টাকা গণনায় মসজিদ- মাদরাসার ১৩৮ জন ছাত্র, রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ মাদসার কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক মানুষ অংশ নিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো