1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জে তামাকবিরোধী জোট ও ওয়েপের উদ্যোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬০ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও সিগারেট কোম্পানিগুলোর অপতৎপরতা রোধে তামাকবিরোধী জোট ও ওয়েপ কিশোরগঞ্জ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে তামাক বিরোধী জোট, ওয়েপ, আরডিও, ডিএসও, উইডু কিশোরগঞ্জের আয়োজনে ‌‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: সিগারেট কোম্পানি বেপরোয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েপ কিশোরগঞ্জ’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাকবিরোধী জোট কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রিপন। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন কার্যক্রমের শুরু থেকেই তামাক কোম্পানি ও তাদের সহযোগীরা গুরুত্বপূর্ণ এ উদ্যোগটি বিফল করতে নানা মিথাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, তামাক কোম্পানি রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয়। জনস্বাস্থ্যকে প্রধান্য দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী ও তা বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানি গুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ‌‌তামাকমুক্ত বাংলাদেশ অর্জন ত্বরান্বিত হবে। এতে আমাদের সন্তান ও প্রিয়জনদের সুরক্ষা নিশ্চিত হবে। এজন্য তামাক কোম্পানির সব ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে বেশকিছু সুপারিশ তুলে ধরেন তিনি।

উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো- দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি’র অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‌‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ, ‌‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ; টাস্কফোর্স কমিটি সক্রিয়া করা, কমিটির ত্রৈমাসিক সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি বা প্রতিনিধিকে জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন বাস্তবায়ন, তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ৯০ শতাংশ করা, ই-সিগারেট বা ভেপিংয়ের আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়েপ কিশোরগঞ্জ’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রিপন, আরডিও নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ডিএসও এর প্রতিনিধি মোঃ তারা মিয়া, উইডুর সমন্বয়কারী খায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো