1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে তাহফুজে খতমে নবুয়তের কমিটিঃ মাওলানা রশিদ সভাপতি, মুফতি ওমর সম্পাদক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ সভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রধান মুফতি ওমর আহমাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল কাইয়ুম সোবহনী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা আফসার উদ্দিন ও মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।

সভায় সকলের পরামর্শের ভিত্তিতে ২৬ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মাওলানা ইসমাইল, সহ সভাপতি মুফতি খলিলুর রহমান, মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মাওলানা আবদুল আহাদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তৈয়ব, মাওলানা জাকারিয়া আমিনী, মাওলানা আল আমীন, মুফতি উবায়দুল্লাহ আনোয়ার ও মাওলানা আনযার শাহ তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা জুবায়ের আহমাদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী, মাওলানা নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আব্দুর রউফ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আসাদুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সহ প্রচার সম্পাদক এমদাদুল্লাহ্, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান নাঈম।

এছাড়াও কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় একজন করে আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করে দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তাদের আগামী ২০ নভেম্বর ২০২২ এর মধ্যে নিজ নিজ উপজেলার পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো