1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কুলিয়ারচরে তৈরী হচ্ছে অনুমোদনহীন নিন্মমানের সাবান

  • প্রকাশের সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরী হচ্ছে সাবান ।

তৈরী কৃত সাবানে নামি-দামি বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে বাজার জাত করে গ্রাহকদেরকে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব। স্থানীয় প্রশাসন প্রায় বছর খানেক আগে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিন্ত কয়েক মাস যেতে না যেতেই রহস্যজনকভাবে কারখানাটির সিলগালা খুলে আবারো তৈরী করছে নিন্মমানের সাবান ।

সরেজমিনে খোজঁ নিয়ে জানা যায়, শাহ আলম ও তার ২ ভাইসহ ৩ ভাই যৌথ মালিকানায় কারখানাটি পরিচালনা করছে। কারখানাটিতে প্রায় ৩০/৩৫ জন শ্রমিক কাজ করে। প্রতিদিন প্রায় ২/৩ লাক টাকার সাবান তৈরী করে পার্শ্ববর্তী বাজিতপুর, কটিয়াদী, হোসেনপুর, পাকুন্দিয়া, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এসব সাবান বিক্রি করা হয়। নিন্মমানের এসব সাবান কিনে দরিদ্র ও অসহায় মানুষেরা প্রতারিত হচ্ছেন ।

এ বিষয়ে কারখানার মালিক মোঃ শাহ আলম জানান, কারখানায় সাবান তৈরীর কোন বৈধ কাগজ পত্র নেই । তবে তিনি বিএসটিআইসহ প্রয়োজনীয় কাগজ পত্রের জন্য আবেদন করেছেন ।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, অবৈধ এসব কারখানার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো