1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কুলিয়ারচরে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্যদিয়ে ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর উদ্যোগে কুলিয়ারচর উপজেলা ও ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর সভাপতি মামুন উর রশিদ ও ছয়সুতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তৌহিদের নেতৃত্বে ছয়সূতী ইউনিয়নের প্রতাবনাথ বাজার থেকে জসনে জুলুছের শোভাযাত্রা বের করে ছয়সুতী বাসস্ট্যান্ড-লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড-মাধবদী হয়ে পূনরায় প্রতাবনাথ বাজারে গিয়ে শেষ করে। পরে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এর আগে মাধবদী উত্তরপাড়া গ্রামের আলহাজ্ব মো. মোজাম্মেল ফকিরের নেতৃত্বে জসনে জুলুছের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর শোভাযাত্রায় যোগদেন।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এঁর উপদেষ্টা ডা. মুহাম্মদ মুখলেছুর রহমান, ফারুকিয়া দরবার শরীফের পীর মো. ফারুক শাহ্ নক্সে বন্দি, ছয়সূতী গাউসিয়া দরবার শরীফের পীরজাদা ছৈয়দ মো. ফয়জুল মুত্তাকিন, পীরজাদা ছৈয়দ মো. ফয়জুল আবেদ মেহেদী, সাবেক এজিএস মনিরুজ্জামান, আঞ্জুমান এ ইখুয়ানে মারেফাত এঁর সাধারণ সম্পাদক মো. ফরুক মিয়া, প্রতাবনাথ বাজার মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক সালাহ উদ্দিন মুর্শেদ বাবুল, ফয়সাল আলম ভান্ডারী ও আহসান হাবিব সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো