1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কুলিয়ারচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশের সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্ব) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী রুজিনা আক্তার ও সাদ্দাম হোসেন মহা খুশি হয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো