1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

কুলিয়ারচরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩২৮ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ডিসেম্বর) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দায়িত্বে থাকা ৪নং বিট অফিসার এস আই আব্দুল্লাহ-আল- মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, মেজর (অব.) মোহাম্মদ নূরুল ইসলাম, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহম্মদ, কুলিয়ারচর থানার এস আই মো. সোহেল মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা মো. সেলিম হায়দার ও যুবলীগ নেতা মো. মোবারক হোসেন সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শুরু হওয়ার আগে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক ও যুবলীগের পক্ষ থেকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো. মোবারক হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম।

একই সময়ে উপজেলার ৬ টি ইউনিয়ন সহ পৌরসভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো