1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

গাইবান্ধারজেলাধীন সুন্দরগঞ্জ উপজেলায় দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়েছে
News
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই কেজি গাঁজাসহ শাহাজাহান মিয়া(৩৪)নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 
মঙ্গলবার(৬সেপ্টেম্বর)র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট(মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত শাহাজাহান মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবজরা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,মঙ্গলবার র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান ভুচাগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় অবৈধ মাদকদ্রব্য দুই কেজি শুকনা গাঁজাসহ শাহাজাহান মিয়াকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।একই সঙ্গে শাহাজাহানের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং  আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো