1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলায় সেরা অষ্টগ্রাম উপজেলা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার পড়েছে

মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। অক্টোবর-২০২২ মাসে ০-১ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ কিশোরগঞ্জ এ ফলাফল ঘোষণা করেন। সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-
অর-রশিদ অষ্টগ্রামে যোগদানের সময় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলায় অনেক পিছিয়ে ছিল অষ্টগ্রাম।যোগদানের পর তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে উদ্যোগী হন।

বিশেষ করে ০-১ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করেন। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সূচকে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় অষ্টগ্রাম সর্বোচ্চ সফলতা দেখাতে সমর্থ হয়।

 

 

 

 

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো