1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ নেতা নিহত : উপজেলা জুড়ে শোকের মাতম

  • প্রকাশের সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার পড়েছে

জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট তামাবিল মহাসড়কের বাংলা বাজার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে জৈন্তাপুর উপজেলা সদরের বাসিন্দা সবার পরিচিত সমাজের সম্ভবনাময় ৪ জন তরুন নিহত হয়েছেন। তাঁরা সবাই উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তাদের মৃত্যুতে নিহতদের পরিবার সহ জৈন্তাপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলা সদরের সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা ছাত্রলীগ নেতা নেহাল পাল, কমলা বাড়ির জুবায়ের, বড় পুকুরপাড় পানিয়ারা হাটির তমাল ও জাঙ্গাল হাটির সুমন মৃত্যুবরণ করেছেন।

নিহতদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ইমরান আহমেদ এমপি, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা সকলের রুহের মাগফেরাত কামনা এবং নেহাল পালের আত্মার শান্তি কামনা করে তাদের সকলের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য: ১৯ জানুয়ারি-২০২৪ইং শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তামাবিল মহাসড়ক ৪ নম্বর বাংলা বাজার সংলগ্ন ২নং লক্ষীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এই ৪ জন তরুন নিহত হয়েছেন।

নিহত জুবায়ের, তমাল ও সুমনের নামাজের জানাজা দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো