1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

থাকতে চায় ফেনীবাসী চট্টগ্রাম বিভাগেই

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩০০ বার পড়েছে
News নিজস্ব প্রতিনিধি :-

চট্টগ্রাম বিভাগে থাকার দাবিতে জনমত গঠনে সারা জেলায় প্রচারভিযান শুরু করেছে ফেনীর নাগরিক সংগঠন আমরা ফেনীবাসী।গত সোমবার ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রচারভিযানের উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী।এ সময় তিনি বলেন,চট্টগ্রাম বিভাগে ছিলাম,আছি,থাকতে চাই’এ দাবি সম্বলিত প্রচারপত্র জেলার প্রত্যেকটি গ্রামে বিতরণ করা হচ্ছে।

এমপি জানান,ইতোমধ্যে বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবি পেশ করা হয়েছে।এমপি আরও বলেন,আমরা যেহেতু চট্টগ্রাম বিভাগের সাথে ছিলাম,ভবিষ্যতেও থাকতে চাই।এতে করে আমাদের বিদ্যমান বাণিজ্যসহ সকল ধরনের সুযোগ-সুবিধা বহাল থাকবে।ফেনীবাসী চায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পঅঞ্চল একই বিভাগে থাকুক।বিভাজন না হোক।ফেনীকে নিয়ে কুমিল্লা আলাদা বিভাগ হলে তাহলে অর্থনৈতিক অঞ্চলও আলাদা হয়ে যাবে।প্রচারভিযানে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল,সংগঠনের আহবায়ক প্রবীণ সাংবাদিক আবু তাহের,যুগ্মআহবায়ক প্রবীণ আইনজীবী নুর হোসেন,সদস্য সচিব পারভেজুল ইসলাম হাজারী,সংগঠনের সদস্য আবদুল মোতালেব,শাহেদুল ইসলাম কাউসার,হারুন উর রশিদ,সাংবাদিক মো:শাহাদাত হোসেন,আতিয়ার সজল,আরিফুর রহমান,সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।জনমত গঠনে জেলাব্যাপী প্রচারভিযানের উদ্বোধনকালে চট্টগ্রম বিভাগে থাকার জন্য একমত পোষণ করে সমবেত দাবি নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে নানা শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো