1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলাম’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির কর্তৃক হইতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) দরিদ্র, হত-দরিদ্র, অসহায়, গরিব শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল কালাম (রুবেল)।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, নির্বাহী সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ লুৎফুল কবির বকুল, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, শামীম কবির, তারেক ইবনে নাসিম সুজন। সভাপতির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন বেসরকারী উন্নয়ন সংস্থা’র পাশপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষ ভালো কাজ কিংবা আত্মমানবতার সেবা করার জন্য আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ১৯৭৪ সাল থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম বে-ওয়ারিশ লাশ দাফন, হোমিও দাতব্য চিকিৎসা প্রদান, বিনা বেতনে বয়স্কশিক্ষা ও আরবী শিক্ষা দেওয়া, বিনা বেতনে সেলাই, উল বুনন, প্রশিক্ষণ ও টেলারিং শিক্ষা দেওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপদ গ্রস্থদের সাহায্য প্রদান করে আসছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো