1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ শ্রীমতি শিউলি রাণী সরকার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রামের পরিতোষ চন্দ্র সরকারের স্ত্রী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ভীমপুর ইউপি সদস্য বিপুল কুমার জানান, তাদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে শিউলিকে তার নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনেরা আহাজারী শুরু করেন। এতে প্রতিবেসীরা ছুটে এলে তিনি বেঁচে আছেন মনে করে দ্রুত দড়ি কেটে তাকে নিচে নামান। পরে পুলিশে খবর দেয়া হয়।

নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো