1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

নরসিংদীর রায়পুরায় ট্রাক্টরচাপায় রাজমিস্ত্রী নিহত

  • প্রকাশের সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়েছে

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় মোবারক হোসেনন(৩০) নামে এক রাজমিস্ত্রী ট্রাক্টরচাপায় নিহত হয়েছেন। নিহত মোবারক উপজেলার আমিরগন্জ ইউনিয়নের হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি সকাল সাড়ে নয়টায় ওই এলাকায় ট্রাক্টর ও গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোবারক নিজের বাড়ির কাজের জন্য ট্রাক্টর চালককে ইট আনতে বলেন। চালক ইট বুঝাই ট্রাক্টর নিয়ে আসে। ওই রাস্তাটি খানাখন্দ সুরু হওয়ায় চালককে তিনি সংকেত দেয়ার চেষ্টা করেন। চালক ট্রাক্টরটি চালানোর সাথে সাথে উল্টে গাছের চােপায় তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করি। নিহতের স্বজনরা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো