1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এমপি লিপি’র (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পড়েছে

শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ থেকেঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এমপি লিপি।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭ টায় কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

পরে একই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার),জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ৷

এরপর সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৮ টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সেখানে তিনি জন্মবার্ষিকীর র‍্যালিসহ উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ৷
উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কেটে এবং দোয়া মাহফিলের আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ৷

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো