1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোম্পানি থেকে আয় ৩০০ কোটি অতিক্রম:বিএসসিএল

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৩৯ বার পড়েছে
News**নিজস্ব প্রতিনিধি :-

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড(বিএসসিএল)জানিয়েছে,বঙ্গবন্ধু স্যাটেলাইট-১তিন বছর ধরেই আয়ের ধারায় রয়েছে।এরই মধ্যে কোম্পানির মোট আয় ৩০০কোটি টাকা অতিক্রম করেছে।বর্তমানে কোম্পানির মাসিক আয় প্রায় ১০কোটি টাকা।এর প্রায় পুরোটাই দেশীয় বাজার থেকে অর্জিত হচ্ছে।

সোমবার(১৬মে)সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসসিএল।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তিন বছর ধরেই আয়ের ধারায় রয়েছে।এরই মধ্যে কোম্পানির মোট আয় ৩০০কোটি টাকা অতিক্রম করেছে।বর্তমানে কোম্পানির মাসিক আয় প্রায় ১০কোটি টাকা।ক্রমান্বয়ে এই আয় আরও বৃদ্ধি পাবে।বর্তমানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ মোট ৩৮টি টিভি চ্যানেল এবং দেশের একমাত্র ডিটিএইচ অপারেটর আকাশ’বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর মাধ্যমে সম্প্রচার করে।দেশের দুটি ব্যাংক এরই মধ্যে এটিএম সেবা দিচ্ছে এর মাধ্যমে।আরও অনেকগুলো সরকারি-বেসরকারি ব্যাংকের সঙ্গে আলোচনা চলমান।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ বিএসসিএল’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।এর আওতায় বাংলাদেশে সেনাবাহিনী,নৌবাহিনী ও বিমান বাহিনী এবং ডিজিএফআই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর সেবার আওতায় আসবে।বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে বিএসসিএল ৩১টি দুর্গম ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের ১১২টি স্থানে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।অদূর ভবিষ্যতে আরও বেশি দুর্গম ও প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগণকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর সেবার আওতায় আনার কার্যক্রম চলমান।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়,সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ব্যবহার করে যুক্তরাজ্যভিত্তিক একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুরুর মাধ্যমে বিএসসিএল বিদেশের বাজারেও ব্যবসায়িক যাত্রা শুরু করেছে।সামনের দিনগুলোতে এটি আরও বাড়বে বলে আশা করা যায়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো