1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বার্ষিক সিলেট বিভাগীয় বনভোজন তামাবিল নলজুড়ি ডাক বাংলোয় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: এক আয়োজন” বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সিলেট বিভাগ আয়োজিত, বার্ষিক সিলেট বিভাগীয় বনভোজন বাংলাদেশ-ভারত সীমান্তের তামাবিল নলজুড়ি সরকারি ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সিলেটের তামাবিল নলজুড়ি’তে অনিন্ধ্য সুন্দর এই বনভোজন আয়োজন করা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠান এবং সন্ধ্যায় জৈন্তাপুর খাসিয়া পল্লী এবং গোয়াইনঘাট উপজেলার নকশিয়া, লামাপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠির শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

অনুষ্ঠানে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়গণ, বিভাগীয় কর্মকর্তাগণ , সকল উপজেলা নিবার্হী অফিসারগণ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

বার্ষিক বনভোজন উপলক্ষে সিলেট জেলার সবক’টি উপজেলার ইতিহাস-ঐতিহ্য কৃষ্টি-কালচার ও সাহিত্য সংস্কৃতি নিয়ে এক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনী’তে এখানে স্টলে জৈন্তাপুর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন,খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোষাক এবং বিভিন্ন উল্লেখযোগ্য পন্য সহ জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক স্থাপনার নানা চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাগতিক উপজেলা হিসাবে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এই অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধার্থ ভৌমিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।

জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম জানান, প্রশাসনের কর্মকর্তাগণের মধ্যে রাষ্ট্রীয় কাজের দায়বদ্ধতা এবং নিজেদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উদ্বীপনা বাড়াতে সিলেটের প্রাকৃতিক সৌন্দয্য মন্ডিত এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সুন্দর এই আয়োজনে আমরা চেষ্টা করেছি জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও ঐতিহাসিক নিদর্শন এবং উল্লেখযোগ্য প্রসিদ্ধ পন্য জাতীয় সামগ্রি উপস্থাপন করে নিজের উপজেলার পরিচয় সবার সামনে তুলে ধরতে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো