1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ ভৈরবের কার্যালয় উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ ভৈরবের কার্যালয় উদ্বোধন ও এতিম-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ভৈরব শহরের হাজী আসমত কলেজ পাড়ায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ ভৈরবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এতিম ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা।

হেবজুল কোরআন একাডেমী এতিমখানার এতিম শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে শতাধিক শীতের কম্বল তোলে দেয় বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ও উক্ত সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম লিটন, জনতা ব্যাংক ভৈরব বাসস্ট্যান্ড শাখার ম্যানেজার ও সংগঠনের সভাপতি আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও কৃষি ব্যাংকের ম্যানেজার মোস্তাক আহমেদ, দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ সুজন মাজাহার, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের পিএসসি ও সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ ওমর কবির, সহ-সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মীরন তানিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, তথ্য প্রযুক্তি ও গবেষনা সম্পাদক মোঃ তারিফ উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফিন ও সাংবাদিক মোঃ আলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও সংগঠনটির সক্রিয় সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো