1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে নির্মাণাধীন ৫তলার ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়েছে

এম আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর নিউটাউন এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবনের পঞ্চম তলার ছাদের কিনারে কাজ করার সময় সেফটি না থাকায় পড়ে গিয়ে মাসুদ রানা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৫ নভেম্বর ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা এলাকার ইতালি প্রবাসী রুবেল মিয়ার মালিকাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার দুপুরে নিউটাউন আবাসিক এলাকায় ৫ তলার ছাদে মিস্ত্রি মাসুদ রানা কাজ করছিলেন। পাঁচতলার ছাদের সাইডে কাজ করার সময় সেফটি না থাকায় পা পিছলে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরন করেন।

এঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভৈরব থানার ওসি মোঃ শাহ আলম মোল্লা।

 

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো