1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব (দুর্গাপূজা) উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উৎযাপনে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

ভৈরব উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,স্থানীয় সাংসদের প্রতিনিধি শাখাওয়াত উল্লাহ মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

এছাড়াও পূজা কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো