1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে শিক্ষাবিদ মরহুম অধ‍্যক্ষ আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পড়েছে

মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে শিক্ষাবিদ মরহুম অধ‍্যক্ষ আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত।

শনিবার (১১মার্চ) সকাল ১১টায় স্থানীয় ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে ভৈরবের কৃতিসন্তান বরেণ্য শিক্ষাবিদ,প্রগতিশীল রাজনীতিবিদ,সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ,বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত নাগরিক সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ‍্যক্ষ শরীফ আহমেদ’র পরিচালনায় ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুমের জামাতা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস‍্য, লেখক মোঃ শফিকুল ইসলাম,বিশিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মোঃ হেলাল,ভৈরব পৌরসভার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাস,ভৈরব উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, মরহুমের জ‍্যেষ্ঠ কন‍্যা শারমিন মতিন মিতু, একমাত্র পুত্র তারেক মাহমুদ মতিন, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্র পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ‍্যক্ষ মোঃ আবু হানিফা, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ফিরোজুর রহমান মোল্লা,ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব হাজী আসমত সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আ ক মোবারক আলী, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আফজাল হোসাইন,ভৈরব পৌর আওয়ামীলীগ ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি এস এম বাকী বিল্লাহ, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মোঃ শাহীন,কালীপুর উচ্চবিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ফজলুল হক,জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানে ভুষিত মোঃ শরীফ হোসেন, হাজী আসমত সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভৈরব শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,কবি ও লেখক প্রভাষক মোঃ মহসিন খন্দকার, ভৈরব প্রেসক্লাবের সাবেক অর্থসম্পাদক আব্দুল হাকিম ও রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া রহমান তৃপ্তি।
বক্তরা মরহুম অধ‍্যক্ষ আব্দুল মতিনের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন তিনি ছিলেন ভৈরবের একজন প্রবীণ শিক্ষাবিদ, প্রগতিশীল রাজনীতিবিদ, মানবাধিকার প্রতিষ্ঠায় একজন নিবেদিত মানবতাবাদী, মুক্তচিন্তার ধারক, মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক, সত‍্যবাদী, ন‍্যায়পরায়ন, মানবিক মানুষ।
বক্তারা আরো বলেন ভৈরবের কালীপুর গ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য।তিনি ভৈরব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ হিসেবে কলেজটিকে টিকিয়ে রাখার পিছনে এবং আজকের অবস্থানে আনার পিছনে তার অবদান অনেক। তিনি একজন গ্রন্থপ্রেমিক হিসেবেও সমাদৃত। শেষে মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের সহধর্মিনী সামসুন্নার মতিন, পরিবারের অন‍্যান‍্য সদসবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো