1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মহাদেবপুরে ১৫৪ মন্ডপে দূর্গোৎসব-থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে এবার ১৫৪টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসংখ্যা নওগাঁর ১১ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি। মন্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থানা পুলিশ প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে থানার নতুন ভবনের মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলার প্রতিটি মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি অথবা সম্পাদক এবং স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা এতে অংশ নেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু,ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রভাত কুমার ব্যানার্জী বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পী প্রমুখ।

ওসি জানান, এবার প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মন্ডপ এলাকায় কোন ক্রমেই কোন রকম নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। এছাড়া উচ্চশব্দে গান বাজানোর ক্ষেত্রে সহনশীল হতে হবে। তিনি জানান, এবার শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর থাকবে। প্রতিটি মন্ডপে আনসার ও ভিডিপির নারী-পুরুষ সদস্যরা পাহারায় থাকবে। তিনি মন্ডপ গুলোর আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো