1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৮ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এ মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে
আইজিপি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন,
বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক এ অপরাধ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য প্রফেশনালসদের দক্ষতা বৃদ্ধির জন্য মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা পালন করবে।

এছাড়াও পিএসসি বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠালগ্ন থেকে পিএসসি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। এসময় পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর রেজাউল হক, সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী বক্তব্য রাখেন ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের ৭ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে পুলিশসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে পিএসসির ফ্যাকাল্টি মেম্বার এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো