1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

মিঠামইনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার

  • প্রকাশের সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ।

আজ রোববার (১৫ অক্টোবর) ভোর রাত অনুমান ৫:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার এসআই (নি.)/মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মিঠামইন থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানাধীন ঢাকী ইউনিয়নের পাথারকান্দি সাকিনস্থ বৌলাই নদীতে অভিযান পরিচালনা করে ডাকাতি সংঘটনের জন্য সমবেত ও প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. জামাল হোসেন(৩৫), পিতা- মৃত রইছ উদ্দিন, মো. আজগর আলী (৪৮), পিতা- মৃত সিরাজ মুন্সি, মো.সুন্দর আলী (৩৫) পিতা- মৃত নান্নু মিয়া, সর্ব সাং-বড়কান্দা, থানা- মিঠামইন, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি রাম দা, একটি ছুরি, একটি চাপাতি, একটি কাটিং সিজার, একটি লোহার পাইপ, একটি মার্তুল ও দুইটি বাঁশের লাঠি উদ্ধার করে সকাল ৬:১৫ ঘটিকায় জব্দ তালিকা মুলে জব্দ করে।

ঘটনার সময় অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মিঠামইন থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি,খুন ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। এ ঘটনায় ধৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে মিঠামইন থানার মামলা নং -০২, তারিখ ১৫-১০-২০২৩ খ্রি:, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো