1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

রায়পুরায় সীমানায় বালু উত্তোলন-গ্রাম রক্ষায় ড্রেজার আটক করেছে গ্রামবাসী

  • প্রকাশের সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ বার পড়েছে

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে সীমানা অতিক্রম করে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করেছে চাঁনপুর গ্রামবাসী।

গ্রামবাসীর অভিযোগ,ইজারাদারদের লোকজন পার্শবর্তী নবীনগর সীমানার কেদারখোলা বালু মহলে বালু উত্তোলন করার কথা থাকলেও তারা ঐ সীমানা অতিক্রম করে রায়পুরার সীমানায় এসে বালু উত্তোলন করে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে রায়পুরার সীমানার চাঁনপুর গ্রামের বালুচরের ফসলী জমিতে তারা ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিলো। এ সময় টের পেয়ে গ্রামের সকলে একত্রিত হয়ে ড্রেজারটি আটক করেন।

এ সময় ড্রেজারের লোকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ড্রেজারটি পান্থশালা খেয়াঘাটে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন বলেন,ড্রেজার মালিক এখনি যোগাযোগ করেনি। যোগাযোগ করার পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো