1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

লোডশেডিং আপনার এলাকায় কখন হবে যেভাবে জানবেন

  • প্রকাশের সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩২৫ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হতে যাচ্ছে।তবে লোডশেডিং হলেও কখন কোন্ এলাকায় হবে এ সূচি আগেই জানিয়ে দেয়া হবে।

ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,লোডশেডিং আপনার এলাকায় কখন হবে যেভাবে জানবেন

লোডশেডিং কোথায় কখন হবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের(ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক(এমডি)বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেন,এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা ডিপিডিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।সেখান থেকেই জানা যাবে কখন কোথায় লোডশেডিং।

এলাকাভিত্তিক লোডশেডিং তার সম্ভাব্য তালিকা দেখতে ক্লিক লেখায় ক্লিক করুন।

এদিকে সোমবার(১৮ জুলাই)এক বৈঠকে মঙ্গলবার(১৯ জুলাই)থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা,বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী,মুখ্য সচিব,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান,সোমবার থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে।এছাড়া লোকসান কমাতে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।একই সঙ্গে সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।

জাতীয় সংগীত

জরুরি হটলাইন


  জরুরি হটলাইন

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো