1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সাংবাদিককে হুমকির ঘটনায় সেই শ্যামলের বিরুদ্ধে থানায় জিডি

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৮০ বার পড়েছে
News
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃরাশেদুল ইসলাম রাশেদকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় ২০জুলাই(বুধবার)রাতে উপজেলার নেপাল চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি(জিডি)করেছেন ভুক্তভোগী।যার জিডি নং- ৯৪৩
সুন্দরগঞ্জ থানার পরিদর্শক(ওসি,তদন্ত)এমএ আজিজ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়,উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঈদকে কেন্দ্র করে ঢাকা গামী ট্রেনের টিকেট কালোবাজারি করে অধিক দামে বিক্রি করে আসছে শ্যামল। টিকেট কালোবাজারির বিষয়টি যাচাই বাছাই করে তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রেনের টিকেট কালোবাজারির নেপথ্যে শ্যামল শিরোনামে সংবাদ প্রচার করেন সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদ। 
ওই সংবাদের জের ধরে গত ১৩ জুলাই শ্যামল চন্দ্র ০১৭৬-৭১১৫৭৭১নম্বর থেকে সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদের ব্যবহৃত মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন। 
পরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরী(জিডি)করেন সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ। 
এ ঘটনায় গাইবান্ধা জেলায় কর্মরত সকল সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।


জরুরি হটলাইন :-


  জরুরি হটলাইন

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো